যেভাবে তৈরি করবেন দারুণ স্বাদের চিকেন কারি - The News Lion

যেভাবে তৈরি করবেন দারুণ স্বাদের চিকেন কারি

 


দি নিউজ লায়নঃ  

উপকরণ

১. ৫০০ গ্রাম চিকেন

২. এক চা চামচ কর্নফ্লাওয়ার

৩. আধ চা চামচ আদা বাটা

৪. এক চা চামচ রসুন বাটা

৫. দুই চা চামচ পেঁয়াজ বাটা

৬. আধ চা চামচ টেস্টিং সল্ট

৭. এক চা চামচ সয়া সস

৮. স্বাদমতো নুন

৯. এক চা চামচ চিনি

১০. দুই চা চামচ লঙ্কার গুঁড়ো

১১. পরিমাণমতো লেবুর খোসা

১২. এক টেবিল চামচ জি্ররে গুঁড়ো

১৩. তিন টেবিল চামচ ময়দা

১৪. একটি ডিম

১৫. পরিমাণমতো তেল

১৬. দুই টেবিল চামচ পেঁয়াজকুচি

১৭. এক চা চামচ হলুদের গুঁড়ো

১৮. দুটি তেজপাতা

১৯. ছয়টি এলাচ

২০. পরিমাণমতো দারুচিনি

২১. দুই চা চামচ সাদা গোলমরিচের গুঁড়ো

২২. এক কাপ টমেটো কিউব


প্রস্তুত প্রণালি

 প্রথমে চিকেনকে ভালো করে ধুয়ে জল ঝড়িয়ে নিন। তারপর একটি পাত্রে চিকেন নিন। এতে একে একে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, টেস্টিং সল্ট, সয়া সস, নুন, চিনি, লঙ্কার গুঁড়ো, জি্ররে গুঁড়ো, ময়দা ও ডিম দিয়ে ভালোভাবে মাখিয়ে নিন। ফ্রাইপ্যানে তেল দিন। এবার গরম তেলে মসলায় মাখানো চিকেনগুলো ছেড়ে ভেজে নামিয়ে নিন।

তারপর আরেকটি পাত্রে পেঁয়াজকুচি নিন। এতেও একে একে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, নুন, তেল ও জল দিয়ে ভালোভাবে গুলিয়ে ফ্রাইপ্যানে ঢেলে কষিয়ে নিন। কষানো হলে ভাজা চিকেন, হলুদের গুঁড়ো, সাদা গোলমরিচের গুঁড়ো ও গরম জল দিয়ে রান্না করুন। সবশেষে টমেটো কিউব ও গোলানো মসলা দিয়ে কিছুক্ষণ রান্না করে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের চিকেন কারি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.